The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe Opening [Al-Fatiha] - Bengali Translation - Rowwad Translation Center
Surah The Opening [Al-Fatiha] Ayah 7 Location Maccah Number 1
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব।
পরম করুণাময়, অতি দয়ালু।
বিচার দিবসের মালিক।
আমরা শুধু আপনার ‘ইবাদাত করি এবং শুধু আপনার নিকট সাহায্য চাই।
আপনি আমাদেরকে সরল পথের হিদায়াত দিন।
তাদের পথ, যাদেরকে আপনি নি‘আমত দিয়েছেন; যাদের ওপর আপনার ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়।[১]

