عربيEnglish

The Noble Qur'an Encyclopedia

Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languages

The Chargers [Al-Adiyat] - Bengali Translation - Rowwad Translation Center

Surah The Chargers [Al-Adiyat] Ayah 11 Location Maccah Number 100

শপথ ঊর্ধ্বশ্বাসে দৌড়ানো ঘোড়াসমূহের,

অতঃপর শপথ সেই ঘোড়াসমূহের, যেগুলোর (পাথরে) ক্ষুরের আঘাতে অগ্নি-স্ফুলিঙ্গ ছড়ায়।

অতঃপর শপথ সেই ঘোড়াসমূহের, যেগুলো প্রভাতে (শত্রুর ওপর) অতর্কিতে আক্রমণ করে,

অতঃপর তারা (খুরের আঘাতে) ধুলোর মেঘ উড়িয়ে দেয়।

অতঃপর সেগুলো তার আরোহীদেরকে নিয়ে শত্রুদলের ভেতরে ঢুকে পড়ে,

নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ।

আর নিশ্চয় সে এ বিষয়ে (নিজেই) সাক্ষী।

আর নিশ্চয় ধন-সম্পদের আসক্তিতে সে প্রবল।[১]

তবে কি সে জানে না, যখন কবরসমূহে যা আছে তা বের করে আনা হবে,

আর অন্তরে যা (গোপন) আছে তা প্রকাশিত হবে।

নিশ্চয় তাদের রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত।