The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe Calamity [Al-Qaria] - Bengali Translation - Rowwad Translation Center
Surah The Calamity [Al-Qaria] Ayah 11 Location Maccah Number 101
মহাভীতিপ্রদ শব্দ!
সে মহাভীতিপ্রদ শব্দ কী?
(হে রাসূল!) তোমাকে কীসে জানাবে, সে মহাভীতিপ্রদ শব্দ কী?
সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়।
আর পর্বতমালা হবে ধুনিত রঙিন পশমের মতো।
অতঃপর (সেদিন) যার (নেক আমলের) পাল্লা ভারী হবে,
সে থাকবে (জান্নাতে) সন্তোষজনক জীবনে।
আর যার (নেক আমলের) পাল্লা হালকা হবে,
তার আবাস হবে ‘হাবিয়াহ’।
হে রাসূল! তোমাকে কীসে জানাবে ‘হাবিয়াহ’ কী?
প্রজ্বলিত আগুন।

