The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe Traducer [Al-Humaza] - Bengali Translation - Rowwad Translation Center
Surah The Traducer [Al-Humaza] Ayah 9 Location Maccah Number 104
দুর্ভোগ প্রত্যেক ওই ব্যক্তির জন্য, যে পেছনে ও সামনে পরনিন্দা করে,
যে (কাঁড়ি কাঁড়ি) সম্পদ জমা করে এবং বার বার গণনা করে।
সে মনে করে তার সম্পদ তাকে (দুনিয়াতে) চিরস্থায়ী করবে।
কখনো এমন নয়; অবশ্যই সে নিক্ষিপ্ত হবে ‘হুতামা’য়।
হে রাসূল! কিসে তোমাকে জানাবে ‘হুতামা’ কী?
এটা আল্লাহর প্রজ্বলিত আগুন।
যা (মানুষের শরীর ভেদ করে) হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে।
নিশ্চয় তা তাদের ওপর সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে।
দীর্ঘ খুঁটিসমূহে।[১]

