عربيEnglish

The Noble Qur'an Encyclopedia

Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languages

The earthquake [Al-Zalzala] - Bengali Translation - Rowwad Translation Center

Surah The earthquake [Al-Zalzala] Ayah 8 Location Madanah Number 99

(কিয়ামত দিবসে) যখন প্রচণ্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে,

আর জমিন তার (অভ্যন্তরের) বোঝা বের করে দিবে,

আর মানুষ (আশ্চর্যান্বিত হয়ে) বলবে: ‘এর কী হল?’

সেদিন জমিন তার[১] বৃত্তান্ত বর্ণনা করবে,

যেহেতু তোমার রব তাকে (এসব কথা প্রকাশ করার) নির্দেশ দিয়েছেন।

সেদিন মানুষ দলে দলে (হাশরের মাঠের দিকে) বের হয়ে আসবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়।

অতএব, কেউ অণু পরিমাণ সৎকাজ করলে তা সে দেখতে পাবে।

(অনুরূপভাবে) কেউ অণু পরিমাণ অসৎকাজ করলে তাও সে দেখতে পাবে।